Wine

Google AdSense

ওয়াইন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(Wine থেকে ঘুরে এসেছে)
ওয়াইন ভর্তি দুটি গ্লাস, সাদা ওয়াইন (ডানে), ও লাল ওয়াইন (বামে)
১৬ শতকের ওয়াইন উৎপাদনের যন্ত্র

ওয়াইন (ইংরেজি ভাষায়: Wine) হচ্ছে একপ্রকার অ্যালকোহলযুক্ত পানীয় যা সাধারণত গাঁজনকৃত আঙুরের রস থেকে তৈরি হয়।[১] প্রাকৃতিকভাবে আঙুরে ভারসাম্যপূর্ণ রাসায়নিক উপাদানের উপস্থিতি থাকায় এটি অতিরিক্ত চিনি, এসিড, এনজাইম বা অন্য কোনো উপাদান যোগ করা ছাড়াই সরাসরি গাঁজন করা যায়।[২] বিভিন্ন রকমের ইস্ট ব্যবহার করে গাঁজনকৃত আঙুরের রস থেকে ওয়াইন প্রস্তুত হয়। ইস্ট আঙুরের রস থেকে প্রাপ্ত চিনিকে অ্যালকোহলে পরিণত করে। বিভিন্ন রকম ও মানের আঙুর ও ইস্ট হতে বিভিন্ন ধরন ও মানের ওয়াইন প্রস্তুত করা হয়।[৩]

যদিও কিছু কিছু ক্ষেত্রে আপেল এবং জামের গাঁজন থেকেও ওয়াইন প্রস্তুত করা হয়, এবং সেসব ক্ষেত্রে গাঁজনকৃত ফলের নামানুসারে ওয়াইনটির নামকরণ করা হয়। যেমন: অ্যাপল ওয়াইন বা এলডারবেরি ওয়াইন।, এবং এগুলো সাধারণত ফ্রুট ওয়াইন বা কান্ট্রি ওয়াইন। এছাড়া অন্যান্য কিছুক্ষেত্রে, যেমন: বার্লি ওয়াইন এবং রাইস ওয়াইন (যেমন: সাকি) তৈরি হয় স্টার্চ বা শর্করাভিত্তিক উপাদান, ও পুনরায় উৎপাদিত বিয়ার থেকে। এধরনের ওয়াইন প্রচলিত ওয়াইনের চেয়ে আরেকটু বেশি অ্যালকোহলযুক্ত। যেমন: জিঞ্জার ওয়াইন বা আদা দ্বারা তৈরিকৃত ওয়াইন, এটি হচ্ছে ব্র্যান্ডি সহ ফোর্টিফায়েড ওয়াইন। এসব দিক থেকে বিবেচনা করলে উৎপাদনের পদ্ধতি নয়, বরং উচ্চ পরিমাণ অ্যালকোহল বিশিষ্ট পানীয়কেই ওয়াইন বলা যেতে পারে।[৪] ইংরেজি শব্দ wine ও অন্যান্য ভাষায় এর সমার্থক শব্দগুলোর বাণিজ্যিক ব্যবহার অনেক বিচারব্যবস্থায় আইনদ্বারা সুরক্ষিত।[৫]

তথ্যসূত্র

  1. "wine". Encyclopædia Britannica. Encyclopædia Britannica Online. Retrieved on 2008-06-25.
  2. Johnson, H. (1989)। Vintage: The Story of Wine। প্রকাশক: Simon & Schuster। পৃ. 11–6। আইএসবিএন 0671791826 
  3. Introduction to Wine। প্রকাশক: 2basnob.comhttp://www.2basnob.com/wine-introduction.html 
  4. Allen, Fal। Barley Wine। প্রকাশক: Anderson Valley Brewing Companyhttp://www.avbc.com/news/BW.html। সংগৃহীত হয়েছে: 2008-06-25 
  5. George, Rosemary (1991)। The Simon & Schuster Pocket Wine Label Decoder। প্রকাশক: Fireside। আইএসবিএন 978-0671728977 

Questions for article: @diagrama.eng.br, @mce-de.com, classicalmusictoolbar.com, 100com, banque suisse, forex, ?????, ??????, ???????, ????????????, amosiet

This article is from Wikipedia. All text is available under the terms of the GNU Free Documentation License.