|
Article on other languages:
|
অগ্নিমিত্র(১৪৯-১৪১ খ্রীষ্টপূর্বাব্দ) শুঙ্গ বংশের দ্বিতীয় রাজা। মহাকবি কালিদাস তাঁর 'মালবিকাগ্নিমিত্রম' কাব্যে অগ্নিমিত্রের উল্লেখ করেছেন। পিতার রাজত্বকালে অগ্নিমিত্র বিদিশার শাসক ছিলেন। মালবিকাগ্নিমিত্রম অনুসারে তার সঙ্গে প্রতিবেশী রাজ্য বিদর্ভ-এর যুদ্ধ বাঁধে। বিদর্ভ তার কিছু আগেই স্বাধীন রাজ্য হিসাবে পেয়েছে। এক মৌর্য সচিব যজ্ঞসেনাকে বিদর্ভ-এর সিংহাসনে বসান। এতে ক্ষুব্ধ হয়ে যজ্ঞসেনার ভাই মাধবসেনা অগ্নিমিত্রের কাছে সাহায্য প্রার্থনা করে। কিন্তু অগ্নিমিত্রের কোন হস্তক্ষেপের আগেই মাধবসেনা বন্দী হয়ে যান। অগ্নিমিত্র তখন মাধবসেনার মুক্তিদাবী করে। তখন যজ্ঞসেনা মাধবসেনার মুক্তি বদলে অগ্নিমিত্রের হাতে বন্দী মৌর্য সচিবের দাবী করে। অগ্নিমিত্র তখন বিদর্ভ আক্রমণ করে। যুদ্ধে বিজয়ী হয়ে অগ্নিমিত্র তখন মাধবসেনা ও যজ্ঞসেনার মধ্যে বিদর্ভকে দ্বিখন্ডিত করে দেন এবং দু'টি অংশই অগ্নিমিত্রের বশ্যতা স্বীকার করে। মালবিকাগ্নিমিত্রম অনুসারে, অগ্নিমিত্রের দুই রাণী ছিল, ধরণী ও ইরাবতী। পরে অগ্নিমিত্র বিদর্ভের রাজকন্যা মালবিকাকে বিয়ে করে। মালবিকাগ্নিমিত্রম থেকে আরো জানা যায়, অগ্নিমিত্র আট বছর রাজত্ব করে। তার মৃত্যুর পর তার পুত্র বাসুজ্যেশ্থ (মৎস্যপুরাণ অনুসারে) বা সূর্য্যশ্থ রাজা হন। এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সমৃদ্ধ করতে পারেন।
|
This article is from Wikipedia. All text is available under the terms of the GNU Free Documentation License.
Mercedes Car
This site monitored by SitePinger.net