|
Article on other languages:
|
অলান্দ দ্বীপপুঞ্জ (সুয়েডীয় Landskapet Åland লান্দ্স্কাপেৎ অলান্দ্, ফিনীয় Ahvenanmaan maakunta আহ্ভেনান্মান মাকুন্তা) ফিনল্যান্ড ও সুইডেনের মধ্যবর্তী বথনিয়া উপসাগরে অবস্থিত প্রায় ৬,৫০০ টি দ্বীপের সমষ্টি। ১৮০৯ সাল পর্যন্ত দ্বীপগুলো সুইডেনের অধীনে ছিল। এর পর রাশিয়া ফিনল্যান্ডের সাথে এগুলোকেও দখলে নেয়। ১৯১৭ সালে রুশ সাম্রাজ্যের পতনের পর এগুলো ফিনল্যান্ডের অধীনে চলে আসে। ১৯২১ সালে লিগ অফ নেশনস এই দ্বীপপুঞ্জের ওপর ফিনীয় আধিপত্যের স্বীকৃতি দেয়, যদিও সংখ্যাগরিষ্ঠ দ্বীপবাসী সুইডেনের প্রশাসনে চলতে আগ্রহী ছিলেন। তবে একই সময়ে তাদেরকে যথেষ্ট পরিমাণ স্বায়ত্বশাসনের ক্ষমতাও দেয়া হয়, যার ফলশ্রুতিতে এলাকাটির সরকারী ভাষা সুয়েডীয়। ১৯৪৫ সালে এলাকার সংসদ পুনরায় সুইডেন কর্তৃক শাসিত হওয়ার পক্ষে ভোট দেয়, তবে এতে এলাকাটির সাংবিধানিক অবস্থানের কোন পরিবর্তন ঘটেনি।
|
This article is from Wikipedia. All text is available under the terms of the GNU Free Documentation License.
Mercedes Car
This site monitored by SitePinger.net