|
ইতালীয় ভাষা (ইতালীয় ভাষায়: , ইতালিয়ানো বা lingua italiana লিঙ্গুয়া ইতালিয়ানা) একটি রোমান্স ভাষা যাতে প্রায় ৬ কোটি ৩০ লক্ষ লোক কথা বলে থাকেন। [১] ইতালীয় ভাষাভাষীরা মূলত ইতালিতে বাস করেন। সুইজারল্যান্ডের চারটি সরকারী ভাষার একটি হল ইতালীয় ভাষা। এছাড়াও ভাষাটি সান মারিনো ও ভ্যাটিকান শহরের সরকারী ভাষা। ইতালির একত্রীকরণের পর আদর্শ ইতালীয় ভাষা হিসেবে তুস্কানে কথিত উপভাষাটিকে বেছে নেয়া হয়। এই উপভাষাটি উত্তর ও দক্ষিণ ইতালিতে প্রচলিত উপভাষাগুলির অন্তর্বর্তী একটি ভাষা হিসেবে পরিগণিত। অন্যান্য রোমান্স ভাষাগুলির সাথে ইতালীয় ভাষার পার্থক্য হল এটি লাতিন ভাষার দীর্ঘ ও হ্রস্ব স্বরধ্বনির মধ্যকার পার্থক্য ধরে রেখেছে। বাকী সব রোমান্স ভাষার মত ইতালীয় ভাষাতেও ঝোঁক (stress) গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শব্দভাণ্ডারের (vocabulary) দিক থেকে সবগুলি রোমান্স ভাষার মধ্যে ইতালীয় ভাষাই লাতিন ভাষাকে সবচেয়ে বেশি অনুসরণ করেছে। [২] তথ্যসূত্র
বহিঃসংযোগ |
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
This article is from Wikipedia. All text is available under the terms of the GNU Free Documentation License.
Mercedes Car
This site monitored by SitePinger.net