|
Article on other languages:
|
ই-মেইল তথা ইলেক্ট্রনিক মেইল হল কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে প্রেরিত বার্তা। ১৯৭২ খ্রীস্টাব্দে তদানিন্তন আরপানেটে সর্বপ্রথম ইলেক্ট্রনিক মেইল প্রেরণ করা হয়।
ই-মেইল ঠিকানাইমেইল ঠিকানা দুইটি অংশে বিভক্ত। প্রথম অংশটি হল ব্যবহারকারী নাম। এর ঠিক পরপরই থাকে @ চিহ্নটি। তার পরে থাকে সংশ্লিষ্ট ব্যবহারকারীর প্রতিষ্ঠানের নাম। যেমন: abc@cde.com এই ঠিকানাটিতে abc হল ব্যবহারকারী নাম, cde.com হল ব্যবহারকারীর মেইল সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠানের নাম। ই-মেইল সিস্টেমইমেইল প্রেরণের ক্ষেত্রে দুইটি মূল সফটওয়ার কাজ করে। এগুলো হলো:
মেইল ইউজার এজেন্টমেইল ইউজার এজেন্টের উদাহরণ হল মাইক্রোসফট আউটলুক, ইউডোরা, মোজিলা থান্ডারবার্ড। ইন্টারনেট ভিত্তিক মেইল ব্যবস্থায় ওয়েবভিত্তিক ইন্টারফেসটিই মেইল ইউজার এজেন্ট হিসাবে কাজ করে। মেইল ট্রান্সফার এজেন্টমেইল ট্রান্সফার এজেন্ট হল ইমেইল স্থানান্তরের কাজে ব্যবহৃত সার্ভার সফটওয়ার। উদাহরণ হল সেন্ডমেইল, কিউমেইল, প্রভৃতি। ওয়েবভিত্তিক ই-মেইলঅনেক প্রতিষ্ঠানই বর্তমানে ওয়েবভিত্তিক ই-মেইল সেবা প্রদান করে থাকে। যেমন, মাইক্রোসফটের হটমেইল, ইয়াহু!র ইয়াহু! মেইল, গুগলের জিমেইল প্রভৃতি। |
This article is from Wikipedia. All text is available under the terms of the GNU Free Documentation License.
Mercedes Car
This site monitored by SitePinger.net