উত্তর আমেরিকা

Article on other languages:

del.icio.us del.icio.us
Digg Digg
Furl Furl
Reddit Reddit
Rojo Rojo
Add to OnlyWire

উত্তর আমেরিকা

আয়তন ২,৪৭,০৯,০০০ বর্গকিমি
জনসংখ্যা ৫২,৩৭,৩৬,০০০ (জুলাই ২০০৭ প্রাক্কলন)
জনঘনত্ব ২১.২/বর্গকিমি
দেশ ২৩টি
অধীনস্থ এলাকা ১৭টি
ভাষা ইংরেজি, স্পেনীয়, ফরাসি, এবং অন্যান্য
সময় অঞ্চল UTC (ডানমার্কসহাভন, গ্রিনল্যান্ড) থেকে UTC -10:00 (পশ্চিম আলেয়ুটীয় দ্বীপপুঞ্জ) পর্যন্ত
বৃহত্তম
পৌর
লোকালয়
(২০০৫)
মেক্সিকো সিটি
নিউ ইয়র্ক সিটি
লস অ্যাঞ্জেলেস
শিকাগো
মায়ামি[১]

উত্তর আমেরিকা (ইংরেজি ভাষায়: North America) একটি মহাদেশ[২] মহাদেশটি পৃথিবীর উত্তর ও পশ্চিম গোলার্ধে অবস্থিত। এর উত্তরে উত্তর মহাসাগর, পূর্বে উত্তর আটলান্টিক মহাসাগর, দক্ষিণ-পূর্বে ক্যারিবীয় সাগর, এবং দক্ষিণে ও পশ্চিমে প্রশান্ত মহাসাগর। দক্ষিণ-পূর্বে দক্ষিণ আমেরিকা মহাদেশ অবস্থিত। উত্তর আমেরিকার আয়তন ২,৪৭,০৯,০০০ বর্গ কিমি, যা পৃথিবীপৃষ্ঠের প্রায় ৪.৮% এবং ভূ-ভাগের ১৬.৫%। ২০০৭ সালে এই মহাদেশে প্রাক্কলিত জনসংখ্যা ছিল প্রায় ৫২ কোটি। আয়তনের দিক থেকে উত্তর আমেরিকা এশিয়া ও আফ্রিকার পরে ৩য় বৃহত্তম এবং জনসংখ্যার বিচারে এশিয়া, আফ্রিকা ও ইউরোপের পরে ৪র্থ বৃহত্তম মহাদেশ। উত্তর ও দক্ষিণ আমেরিকাকে অনেকসময় একসাথে আমেরিকা মহাদেশ (The Americas) নামে ডাকা হয়।


তথ্যসূত্র

  1. List based on 2005 figures in Table A.12, World Urbanization Prospects: The 2005 Revision, Department of Economic and Social Affairs, Population Division, United Nations. Accessed on line January 1, 2008.
  2. United Nations Statistics Division- Standard Country and Area Codes Classifications (M49). United Nations Statistics Division.

This article is from Wikipedia. All text is available under the terms of the GNU Free Documentation License.


Giant Panda

Mercedes Car
James Bond Guide
This site monitored by SitePinger.net