|
ওয়েল্শ্ ভাষা (ওয়েল্শ্ ভাষায়: Cymraeg খম্রাইগ্) যুক্তরাজ্যর ওয়েল্সে প্রচলিত ভাষা। কেল্টীয় ভাষাসমূহের ব্রাইথনীয় দলের সদস্য এই ভাষায় প্রায় সাড়ে সাত লক্ষ লোক কথা বলেন। ওয়েল্স ছাড়াও ইংল্যান্ড, মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া ও আর্জেন্টিনার পাতাগোনিয়াতে এটি প্রচলিত। বেশির ভাগ ওয়েল্শ্ভাষীই ইংরেজিতেও কথা বলতে পারেন। ব্রিটিশ দ্বীপপুঞ্জে যখন জার্মানীয় ও গলীয় জাতিরা উপনিবেশ স্থাপন করছিল, তখন ওয়েল্সের ব্রাইথনীয় ভাষাভাষীরা ইংল্যান্ডের বাকী অংশ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এর ফলে ওয়েল্স, কর্নিশ ও কাম্ব্রিয়ান ভাষার উৎপত্তি ঘতে। ১১শ শতকে কাম্ব্রিয়ান ভাষা এবং ১৮শ শতকে কর্নিশ ভাষা বিলুপ্ত হয়ে যায়। ১২শ থেকে ১৪শ শতকের ওয়েল্শ্ ভাষাকে মধ্য ওয়েল্শ বলা হয় এবং এর অনেক লিখিত নিদর্শন আছে। Mabinogion নামের মধ্যযুগীয় গল্পগাথা এই মধ্য ওয়েল্শ্ ভাষায় লিখিত। বিখ্যাত ওয়েল্শ কবি Dafydd ap Gwilym যে ভাষা ব্যবহার করতেন, তা ছিল ১৪শ-১৬শ শতকের প্রাথমিক পর্বের আধুনিক ওয়েল্শ ভাষা। ১৫৮৮ সালে উইলিয়াম মর্গান ওয়েল্শ ভাষায় বাইবেল অনুবাদ করলে ভাষাটি স্থিতিশীলতা লাভ করে। ওয়েল্শ একটি সংখ্যালঘু ভাষা হিসেবে ইংরেজির কাছ থেকে হুমকির সম্মুখীন। বিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে ভাষাটির প্রতি সমর্থন ও ওয়েল্শ জাতীয়তাবাদের উন্মেষ ঘতে। বর্তমান ওয়েল্শ শিশু কিশোরেরা সচেতনভাবে ওয়েল্শ ভাষায় কথা বলে। ওয়েল্শ বাবা-মায়েরাও ওয়েল্শ মাধ্যমের স্কুলে ছেলেমেয়েদের পড়ান। ওয়েল্শ জনগণের অধিকাংশই মনে করে তাদের ভাষার ইংরেজির সমান মর্যাদা পাওয়া উচিত। বেশির ভাগ ওয়েল্শ স্কুলে ১৬ বছর বয়স পর্যন্ত ওয়েল্শ ভাষা শিক্ষা বাধ্যতামূলক। ওয়েল্সের রেডিও টিভিতে ও দৈনন্দিন কর্মকাণ্ডে ভাষাটি ব্যাপকভাবে ব্যবহৃত হয়। |
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
This article is from Wikipedia. All text is available under the terms of the GNU Free Documentation License.
Mercedes Car
This site monitored by SitePinger.net