ওলন্দাজ ভাষা

del.icio.us del.icio.us
Digg Digg
Furl Furl
Reddit Reddit
Rojo Rojo
Add to OnlyWire
ওলন্দাজ
Nederlands
নেডর্লান্ট্‌স্‌
যেসব রাষ্ট্রে প্রচলিত: নেদারল্যান্ড্‌স, বেলজিয়াম, সুরিনাম, আরুবা, দক্ষিন আফ্রিকা, ইন্দোনেশিয়া, ফ্রান্স, জার্মানি, পূর্ব গুয়ানা
মোট ভাষাভাষী সংখ্যা: ২ কোটি ২০ লক্ষ (২০০৫) 
ক্রম: ৩৭-৪৮ (গণনা পদ্ধতি অনুযায়ী)
ভাষা পরিবার: ইন্দো-ইউরোপীয়
 জার্মানীয়
  পশ্চিম জার্মানীয়
   লো ফ্রাঙ্কোনীয়
    ওলন্দাজ 
লিপি: লাতিন লিপি (ওলন্দাজ বর্ণমেলা
প্রাতিষ্ঠানিক মর্যাদা
যেসব দেশের রাষ্ট্রভাষা: আরুবা, বেলজিয়াম, ইউরোপীয় ইউনিয়ন, নেদারল্যান্ড,সুরিনাম
নিয়ন্ত্রক সংস্থা: Nederlandse Taalunie
(ওলন্দাজ ভাষা মন্ত্রণাসভা)
ভাষা কোডসমূহ
ISO 639-1: nl
ISO 639-2: dut (B)  nld (T)
ISO 639-3: nld 

Map of the main area in which Dutch is spoken
 

ওলন্দাজ ভাষা (ইংরেজি ভাষায়: Dutch language; ওলন্দাজ ভাষায়: Nederlands নেডর্লান্ট্‌স্‌) ইন্দো-ইউরোপীয় ভাষাপরিবারের জার্মানীয় শাখার পশ্চিম জার্মানীয় দলের একটি সদস্য ভাষা। এই ভাষাতে মূলত নেদারল্যান্ড্‌স এবং বেলজিয়ামের উত্তর অর্ধের ফ্লান্ডার্স অঞ্চলের প্রায় ২ কোটি ২০ লক্ষ লোক কথা বলেন। বেলজিয়ামে প্রচলিত ওলন্দাজ ভাষার উপভাষাটি ফ্লেমিশ ভাষা নামে পরিচিত। ওলন্দাজ ভাষা ও নিম্ন জার্মান ভাষার মধ্যে একটি ঔপভাষিক ধারাবাহিকতা বিদ্যমান, ফলে এই দুই ভাষার মধ্যে কোন স্পষ্ট সীমানা নেই। এ কারণে কিছু কিছু জার্মান উপভাষা তাই আদর্শ জার্মান ভাষার চেয়ে ওলন্দাজ ভাষার সাথে বেশি ঘনিষ্ঠ।

নেদারল্যান্ড্‌স ও বেলজিয়াম ছাড়াও ফ্রান্সের উত্তরতম অংশেও ওলন্দাজ ভাষা প্রচলিত। সেখানে এটি ভ্‌লাম্‌স নামে পরিচিত। ক্যারিবীয় সাগরের আরুবা ও নেদারল্যান্ড্‌স অ্যান্টিল দ্বীপপুঞ্জে ইংরেজি ও পাপিয়ামেন্তো ভাষার পাশাপাশি ওলন্দাজ ভাষা প্রচলিত। সুরিনামের প্রায় অর্ধেক সংখ্যক লোকের মাতৃভাষা ওলন্দাজ ভাষা। এছাড়াও ইন্দোনেশিয়া, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং মার্কিন যুক্তরাষ্ট্রে স্বল্পসংখ্যক ওলন্দাজ বক্তা রয়েছে।

This article is from Wikipedia. All text is available under the terms of the GNU Free Documentation License.


Giant Panda

Mercedes Car
James Bond Guide
This site monitored by SitePinger.net