কাজাখ ভাষা কাজাখস্তানের সরকারী ভাষা। কাজাখ নামের তুর্কীয় জাতি এখানকার প্রধান জনগোষ্ঠী। ১৯২২ থেকে ১৯৯১ পর্যন্ত কাজাখস্তান সোভিয়েত ইউনিয়নের অংশ ছিল। ১৯৯১ সালে এটি স্বাধীনতা লাভ করে। স্বাধীনতার পর থেকে দেশটিতে রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থা বিদ্যমান। ১৯৯৫ সালে একটি নতুন সংবিধান প্রণয়ন করা হয়, যাতে রাষ্ট্রপতিকে একচ্ছত্র ক্ষমতা দেওয়া হয়।
কাজাখস্তানের মোট আয়তন ২.৭ মিলিয়ন বর্গকিলোমিটার (১.০৫ মিলিয়ন বর্গমাইল), যা দেশটিকে পৃথিবীর নবম বৃহত্তম দেশের মর্যাদা এনে দিয়েছে। কাজাখস্তান পৃথিবীর বৃহত্তম স্থলভূমি-বেষ্টিত দেশ। এর আয়তন পশ্চিম ইউরোপের আয়তনের সমতুল্য।
টীকা: (১) কিয়দংশ ইউরোপ মহাদেশে পড়েছে; (২) অংশত বা পূর্ণ ভাবেই ওশেনিয়ার অন্তর্গত, কিন্তু এশিয়ার সাথে রাজনৈতিক ও সামাজিক যোগাযোগ আছে; (৩) অধিকাংশই আফ্রিকায় অবস্থিত।
টীকা: (১) কিছু অংশ এশিয়াতে অবস্থিত; (২) সম্পূর্ণভাবেই এশিয়াতে অবস্থিত, কিন্তু সামাজিক ও রাজনৈতিকভাবে ইউরোপের সাথে যুক্ত; (৩) সম্পূর্ণভাবে উত্তর আমেরিকাতে অবস্থিত, কিন্তু সামাজিক ও রাজনৈতিকভাবে ইউরোপের সাথে যুক্ত; (৪) শুধু তুরস্কই এই দেশটিকে স্বীকৃতি দিয়েছে।