কিউবা

Article on other languages:

del.icio.us del.icio.us
Digg Digg
Furl Furl
Reddit Reddit
Rojo Rojo
Add to OnlyWire
República de Cuba
রেপুব্লিকা দ়ে কুভ়া
কিউবা প্রজাতন্ত্র
কিউবা-এর পতাকা কিউবা-এর কোট অফ আর্ম্‌স
নীতিবাক্য
Patria O Muerte  (স্পেনীয়)
"Homeland or death" a
জাতীয় সঙ্গীত
La Bayamesa  ("The Bayamo Song")
কিউবা-এর অবস্থান
রাজধানী
(ও বৃহত্তম নগরী)
হাভানা
২৩°৮′উ ৮২°২৩′প
রাষ্ট্রভাষা (সমূহ) স্পেনীয়
জাতীয়তাসূচক বিশেষণ কিউবান
সরকার সমাজতান্ত্রিক প্রজাতন্ত্রb
 -  কাউন্সিল অফ স্টেটের সভাপতি ফিদেল কাস্ত্রো
 -  কাউন্সিল অফ স্টেটের ভারপ্রাপ্ত সভাপতি রাউল কাস্ত্রো
 -  সাম্যবাদী দলের মুখ্য সচিব ফিদেল কাস্ত্রো
স্বাধীনতা স্পেন থেকে 
 -  ঘোষিত অক্টোবর ১০ ১৮৬৮ 
 -  প্রজাতন্ত্র ঘোষণা মে ২০ ১৯০২ 
 -  কিউবান বিপ্লব জানুয়ারি ১ ১৯৫৯ 
আয়তন
 -  মোট ১১০,৮৬১ বর্গকিমি (১০৫তম)
৪২,৮০৩ বর্গমাইল 
 -  জলভাগ (%) নগণ্য
জনসংখ্যা
 -  ২০০৬ আনুমানিক ১১,৩৮২,৮২০ (৭৩তম)
 -  ২০০২ আদমশুমারি ১১,১৭৭,৭৪৩ 
 -  ঘনত্ব ১০২ /বর্গকিমি (৯৭তম)
২৬৪ /বর্গমাইল
মোট আভ্যন্তরীণ উৎপাদন (মুদ্রার ক্রয়ক্ষমতা) ২০০৬ আনুমানিক
 -  মোট ৪৪.৫৪ বিলিয়ন ডলার (২০০৬-এ অনুমিত) (রাংক নেই)
 -  মাথাপিছু ৩,৯০০ ডলার (রাংক নেই)
মানব উন্নয়ন সূচক (২০০৪) ০.৮২৬ () (৫০তম)
মুদ্রা পেসো(CUP)
রূপান্তরযোগ্য পেসো d (সিইউসি)
সময় স্থান ইএসটি (ইউটিসি-৫)
 -  গ্রীষ্মকালীন (ডিএসটি) (মার্চ ১১ থেকে শুরু; নভেম্বর ৪-এ শেষ) (ইউটিসি-৪)
ইন্টারনেট টিএলডি .সিইউ
কলিং কোড +৫৩

কিউবা (স্পেনীয়: Cuba কুভ়া) পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জের বৃহত্তম ও সবচেয়ে পশ্চিমে অবস্থিত দ্বীপ। দ্বীপটি আশেপাশের অনেকগুলি ছোট দ্বীপের সাথে মিলে কিউবা প্রজাতন্ত্র (República de Cuba রেপুব্লিকা দ়ে কুভ়া) গঠন করেছে। কিউবা উত্তর ও দক্ষিণ আমেরিকার মধ্যস্থলে অবস্থিত। ক্যারিবীয় সাগর ও মেক্সিকো উপসাগরের মধ্য দিয়ে সমস্ত সমুদ্রপথের উপর দেশটি অবস্থিত। কিউবার উত্তরে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রবাহামা দ্বীপপুঞ্জ, পূর্বে টার্ক্‌সকেইকোস দ্বীপ এবং হাইতি, পশ্চিমে মেক্সিকো, আর দক্ষিণে জ্যামাইকাকেইম্যান দ্বীপপুঞ্জ। উর্বর ভূমি এবং আখ ও তামাকের ফলনের প্রাচুর্যের ফলে কিউবা ইতিহাসের অধিকাংশ সময় ধরেই ক্যারিবীয় অঞ্চলের সবচেয়ে ধনী রাষ্ট্র।

কিউবা প্রজাতন্ত্র অনেকগুলি দ্বীপের সমষ্টি। এদের মধ্যে প্রধান দ্বীপটি কিউবা দ্বীপ। ইসলা দে লা হুবেন্তুদ ২য় বৃহত্তম দ্বীপ। এছাড়াও আরও অনেক ছোট ছোট দ্বীপ কিউবার অন্তর্ভুক্ত। হাভানা কিউবার রাজধানী। ২০০৬ সালে দেশটির জনসংখ্যা ছিল প্রায় ১ কোটি ১৩ লক্ষ।

কিউবা হাইতি, মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকোর ইউকাতান উপদ্বীপ এবং জামাইকার খুব কাছে অবস্থিত বলে ঐ সব দেশ থেকে কিউবায় প্রচুর লোক যাওয়া-আসা করেন। এই যাতায়াতের ফলে কিউবাতে বহু ধরনের গোষ্ঠী ও সংস্কৃতির সহাবস্থান ঘটেছে। কৃষিতে সমৃদ্ধ হলেও কিউবা খুব কম কৃষিদ্রব্যই রপ্তানি করে, এর মধ্যে আছে চিনি, তামাক, লেবুজাতীয় ফল এবং বিভিন্ন ধরনের উৎপাদিত দ্রব্য।

উর্বর ভূমি, অসংখ্য পোতাশ্রয় এবং খনিজের ভাণ্ডারের জন্য দেশটিকে স্পেন, মার্কিন যুক্তরাষ্ট্র এমনকি সোভিয়েত ইউনিয়ন বিভিন্ন সময়ে নিজেদের স্বার্থে ব্যবহার করতে চেয়েছে। কিউবা ৪০০ বছর ধরে স্পেনের একটি উপনিবেশ ছিল। স্পেনের কনকিস্তাদোরেরা এই দ্বীপকে ঘাঁটি হিসেবে ব্যবহার করে মেক্সিকো ও দক্ষিণ আমেরিকাতে আক্রমণ চালাত। ১৯শ শতকের মধ্যভাগে, স্পেনের অধিকাংশ উপনিবেশ স্বাধীনতা লাভ করার বহু দশক পর, কিউবার লোকেরা একটি স্বাধীনতা আন্দোলন গড়ে তোলে। ১৮৬৮ সাল নাগাদ কিউবার লোকেরা তাদের তিনটি স্বাধীনতা যুদ্ধের প্রথমটিতে লড়া শুরু করে। ১৮৯৮ সালে মার্কিন যুক্তরাষ্ট্র এই যুদ্ধে প্রবেশ করে কিউবার পক্ষ নিয়ে স্পেনীয়দের বিরুদ্ধে যুদ্ধ করে। তারা কিউবাকে মার্কিন প্রতিরক্ষার অধীনে স্বাধীন ঘোষণা করে।

১৯০২ সালে কিউবানরা স্বায়ত্তশাসন শুরু করে, যদিও দেশটিতে মার্কিন প্রভাব তখনও প্রবল ছিল। ১৯০৩ সালের এক চুক্তি অনুযায়ী কিউবার গুয়ান্তানামো উপসাগর এলাকায় মার্কিন যুক্তরাষ্ট্র এখনও একটি নৌঘাঁটি চালু রেখেছে। বিংশ শতাব্দীর প্রথমভাগের অধিকাংশ সময় জুড়ে কিউবার সরকার ধারাবাহিকভাবে কিছু দুর্নীতিপরায়ণ রাষ্ট্রপতি ও স্বৈরিশাসকের অধীনে শাসিত হয়। ১৯৩৪ সাল থেকে সামরিক অফিসার ফুলগেনচিও বাতিস্তা ই সালদিবার প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কখনো সামরিক স্বৈরশাসক, কখনো বেসামরিক রাষ্ট্রপতি, কখনও পর্দার আড়ালের সামরিক নেতা হিসেবে দেশটি শাসন করা শুরু করেন। ১৯৫০-এর দশকের মধ্যভাগে বহু কিউবান বাতিস্তার স্বৈরশাসন, রাজনৈতিক নিপীড়ন ও দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদমুখর হয়ে ওঠে। বাতিস্তার বিরুদ্ধ প্রতিবাদ পরবর্তীতে কিউবান বিপ্লবে রূপ নেয়।

১৯৫৯ সালে ফিদেল কাস্ত্রো এবং আরও কিছু বিপ্লবী নেতা বাতিস্তা সরকারকে ক্ষমতাচ্যুত করে। তখন থেকে কাস্ত্রো দেশটির রাষ্ট্রপ্রধান এবং সব রকম নীতিবিষয়ক সিদ্ধান্তের চূড়ান্ত সিদ্ধান্তগ্রহণকারী ব্যক্তি। ১৯৬০-এর দশকে কাস্ত্রো মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক চুকিয়ে বিশ্বের প্রধান সাম্যবাদী রাষ্ট্র সোভিয়েত ইউনিয়নের সাথে সম্পর্ক গড়ে তোলেন। ১৯৬১ সালে কাস্ত্রোর কিউবা সরকারীভাবে মার্ক্সবাদ গ্রহণ করে।

কাস্ত্রো সেসময় সোভিয়েত ইউনিয়নে মার্ক্সবাদের যে রূপটি প্রচলিত ছিল, সেই মডেলটি গ্রহণ করেন। এতে একটি সুসংগঠিত সাম্যবাদী দল সরকার নিয়ন্ত্রণ করত। তখন থেকে কিউবা সমাজতন্ত্রবাদী অর্থনৈতিক ও রাজনৈতিক নীতি মেনে শাসিত হয়ে আসছে। এর অর্থনীতি কেন্দ্রশাসিত এবং সরকার কিউবান সাম্যবাদী দলের নিয়ন্ত্রণে। সমাজতন্ত্রে সকল কিউবানের সামাজিক উন্নয়নের স্বার্থে ব্যক্তিস্বাধীনতা বিসর্জন দেয়া হয়। ধর্মপালন নিরুৎসাহিত করা হয়, তবে সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়নি। কিন্তু কিউবার ইতিহাস ও সংস্কৃতি পূর্ব ইউরোপীয় দেশগুলির মত না হওয়ায় কিউবার সমাজতন্ত্র সোভিয়েত মডেল পুরোপুরি অনুসরণ করতে পারেনি। যদিও কিউবার প্রশাসনিক দফতর ও সংস্থাগুলি সোভিয়েত ধাঁচের ছিল, তা সত্ত্বেও কাস্ত্রোই মূলত সবকিছুর দেখাশোনা করতেন।

সূচিপত্র

ইতিহাস

এই বিষয়ে মূল নিবন্ধের জন্য দেখুন: কিউবার ইতিহাস

কিউবার প্রথম লিপিবদ্ধ ইতিহাস জানা যায় ১৪৯২ সালের অক্টোবর ২৮ তারিখ হতে। এই দিন দিগ্বীজয়ী নাবিক ক্রিস্টোফার কলম্বাস তার প্রথম অভিযানে কিউবায় পৌঁছে এই অঞ্চলটিকে স্পেনের অধীন বলে দাবী করেন। কলম্বাস প্রিন্স জুয়ানার নামানুসারে এই দ্বীপটির নাম রেখেছিলেন আইলা জুয়ানা। তখন এই দ্বীপে আমেরিকার আদিবাসীরা বসবাস করতো যাদের নাম ছিল টাইনো এবং সিবোনেই। এরা মূলত উত্তর, দক্ষিণ এবং মধ্য আমেরিকার বিভিন্ন অঞ্চল থেকে কয়েক শতাব্দী পূর্বে জটিল প্রক্রিয়ায় এই দ্বীপে অভিবাসী হয়ে এসেছিল। টাইনোরা মূলত কৃষিকাজ করতো এবং আর সিবোনেইরা কৃষিকাজ এবং পশু শীকার উভয় কাজ করেই জীবীকা নির্বাহ করতো। প্রাথমিক টাইনো সংস্কৃতিতে উল্লেখযোগ্য তামা ব্যবসা ছিল।

রাজনীতি

প্রশাসনিক অঞ্চলসমূহ

ভূগোল

অর্থনীতি

জনসংখ্যা

সংস্কৃতি

আরও দেখুন

বহিঃসংযোগ

এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সমৃদ্ধ করতে পারেন

This article is from Wikipedia. All text is available under the terms of the GNU Free Documentation License.


Giant Panda

Mercedes Car
James Bond Guide
This site monitored by SitePinger.net