আলফা কার্বক্সিল গ্রুপের অতিরিক্ত দ্বিতীয় কার্বক্সিল গ্রুপযুক্ত অম্লধর্মী অ্যামিনো অ্যাসিড । নিউরোট্রান্সমিটার হিসাবেও ব্যবহৃত। গ্লুটামিক অ্যাসিডের জন্য মানুষের স্বাদকোরকেউমামি (জাপানী ভাষায় সুস্বাদু) নামে আলাদা রিসেপ্টর আছে যা একপ্রকার গ্লুটামেট নিউরোট্রান্সমিটার রিসেপ্টর থেকে বিবর্তিত হয়েছে।