পৃথিবীসূর্য থেকে দূরত্বের দিক দিয়ে তৃতীয় গ্রহ এবং ব্যাস ও ভর উভয় দিক দিয়েই সৌর জগতের সর্ববৃহৎ পার্থিব গ্রহ। এর অপর কয়েকটি নাম হচ্ছে, গাইয়া, টেরা এবং বিশ্ব। মানুষের জানামতে মহাবিশ্বের একমাত্র এই গ্রহটিতেই জীবনের বিকাশ ঘটেছে। মানুষসহ আরও লক্ষ লক্ষ প্রজাতির বসবাস এখানে। বৈজ্ঞানিক প্রমাণাদি থেকে জানা গেছে ৪.৫৪ বিলিয়ন বছর পূর্বে পৃথিবীর জন্ম হয়েছে।[১] আর এই গ্রহটিতে জীবনের সৃষ্টি হয়েছে এক বিলিয়ন বছরের মধ্যে কোন এক সময়ে। তখন থেকে পৃথিবীর জীবমণ্ডল এর পরিবেশকে বিশেষভাবে পরিবর্তন করেছে, গ্রহীয় শর্তসমূহেও এসেছে পরিবর্তন যার মাধ্যমে
পৃথিবী নামের অর্থ
"পৃথিবী" নামটা এসেছে সংস্কৃত পৃথ্বী থেকে। পৃথ্বী ছিল পৌরাণিক "পৃথুর" রাজত্ব। এর সমার্থক শব্দ হচ্ছে; বসুধা, বসুন্ধরা, ধরা, ধরণী, ধরিত্রী, ধরাতল, ভূতল, পৃথ্বী ইত্যাদি।
তথ্যসূত্র
↑ Dalrymple, G.B. (1991). The Age of the Earth. California: Stanford University Press. ISBN 0-8047-1569-6.
বহিঃসংযোগ
পৃথিবী সম্পর্কে আরও তথ্য পেতে হলে উইকিপিডিয়ার সহপ্রকল্পে অনুসন্ধান করে দেখতে পারেন: