|
Article on other languages:
|
প্যারিস (ফরাসি ভাষায়: Paris পারি) ফ্রান্সের রাজধানী। শহরটি উত্তর ফ্রান্সে ইল-দ্য-ফ্রঁস অঞ্চলের প্রাণকেন্দ্রে সেন নদীর তীরে অবস্থিত। প্রশাসনিক সীমানার ভেতরে প্যারিসের প্রাক্কলিত জনসংখ্যা ২১,৫৩,৬০০ [২] প্যারিসের প্রশাসনিক সীমানা ছাড়িয়ে প্যারিসকে কেন্দ্র করে অবিচ্ছিন্নভাবে একটি সুবৃহৎ নগর এলাকা গড়ে উঠেছে, যা প্যারিস "নগর এলাকা" (unité urbaine উ্যনিতে উ্যর্বেন) নামে পরিচিত; এই নগর এলাকায় প্রায় এক কোটি লোকের বসবাস। [৩] এই নগর এলাকা ও তার আশেপাশের প্যারিস-কেন্দ্রিক উপশহরগুলি মিলে প্যারিস এয়ার উ্যর্বেন বা প্যারিস মেট্রোপলিটান এলাকা গঠন করেছে, যার জনসংখ্যা ১ কোটি ২০ লক্ষ। [৪] ইউরোপের এ জাতীয় মেট্রোপলিটান এলাকাগুলির মধ্যে এটি অন্যতম বৃহৎ একটি এলাকা। [৫] দুই হাজার বছরেরও বেশি ঐতিহ্যের অধিকারী এই নগরী বিশ্বের অন্যতম বাণিজ্যিক ও সাংস্কৃতিক কেন্দ্র। রাজনীতি, শিক্ষা, বিনোদন, গণমাধ্যম, ফ্যাশন, বিজ্ঞান ও শিল্পকলা --- সব দিক থেকে প্যারিসের গুরুত্ব ও প্রভাব এটিকে অন্যতম বিশ্ব নগরীর মর্যাদা দিয়েছে। [৬][৭][৮] ইল্-দ্য-ফ্রঁস্ তথা প্যারিস অঞ্চল ফ্রান্সের অর্থনীতির কর্মকাণ্ডের প্রাণকেন্দ্র। ২০০৬ সালে এটি ফ্রান্সের মোট জাতীয় আয়ের এক-চতুর্থাংশেরও বেশি, ৫০০.৮ বিলিয়ন ইউরো (৬২৮.৯ বিলিয়ন মার্কিন ডলার), উৎপাদন করে। [৯] প্যারিসের লা দেফঁস (La Défense) ইউরোপের বৃহত্তম পরিকল্পিত বাণিজ্যিক এলাকা, [১০], এবং এখানে ফ্রান্সের প্রধান প্রধান কোম্পানিরগুলির প্রায় অর্ধেক সংখ্যকের সদর দপ্তর, এবং বিশ্বের বৃহত্তম ১০০টি কোম্পানির ১৫টির সদর দপ্তর অবস্থিত। [১১] এছাড়াও প্যারিসে অনেক আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তরও অবস্থিত, যাদের মধ্যে আছে ইউনেস্কো, ওইসিডি, ইন্টারন্যাশনাল চেম্বার অফ কমার্স, কিংবা অপ্রাতিষ্ঠানিক প্যারিস ক্লাব। বিশ্বের সবচেয়ে বেশীসংখ্যক পর্যটকের গন্তব্যস্থল প্যারিস; প্রতি বছর এখানে প্রায় ৩ কোটি বিদেশী ভ্রমণে আসেন। [১২] শহরটিতে অনেক উল্লেখযোগ্য দর্শনীয় স্থান রয়েছে যেমন - আইফেল টাওয়ার, নোত্র্ দাম গির্জা, শঁজেলিজে সড়ক, আর্ক দ্য ত্রিয়োম্ফ, বাজিলিক দ্যু সক্রে ক্যর, লেজাভালিদ্, পন্তেওঁ, গ্রঁদ আর্শ, পালে গার্নিয়ে, ল্যুভ্র্, ম্যুজে দর্সে, ম্যুজে নাসিওনাল দার মোদের্ন, ইত্যাদি। পাদটীকা ও তথ্যসূত্র
প্রাসঙ্গিক নিবন্ধসমূহ
ইউরোপীয় ইউনিয়ন এর রাষ্ট্রসমূহের রাজধানী
অ্যামস্টারডাম| অ্যাথেন্স | বার্লিন | ব্রাতিস্লাভা | ব্রাসেল্স | বুদাপেস্ট | কোপেনহেগেন | ডাবলিন | হেলসিঙ্কি | লিসবন | লুবলিয়ানা | লন্ডন | লুক্সেমবুর্গ | মাদ্রিদ | নিকোসিয়া | প্যারিস | প্রাগ | রিগা | রোম | স্টকহোম | তাল্লিন | ভ্যালেটা | ভিয়েনা | ভিল্নিয়াস | ওয়ার্শ এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সমৃদ্ধ করতে পারেন।
|
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
This article is from Wikipedia. All text is available under the terms of the GNU Free Documentation License.
Mercedes Car
This site monitored by SitePinger.net