ফরাসি ব্যাকরণ

Article on other languages:

del.icio.us del.icio.us
Digg Digg
Furl Furl
Reddit Reddit
Rojo Rojo
Add to OnlyWire

ফরাসি ব্যাকরণ লাতিন ব্যাকরণের ওপর ভিত্তি করে রচিত। ফরাসি ব্যাকরণের সাথে অন্যান্য রোমান্স ভাষার ব্যাকরণের অনেক ক্ষেত্রে মিল আছে।

সূচিপত্র

বিশেষ্য

ফরাসি বিশেষ্যগুলির দুইটি ব্যাকরণিক লিঙ্গ (পুং ও স্ত্রী) আছে এবং এগুলি বিশেষ্যের রূপ দেখে সহজে নির্ণয় করা যায় না। এছাড়াও বিশেষ্যের একবচন ও বহুবচন হয়। বিশেষ্যগুলিতে কারকচিহ্ন বা বিভক্তি বসে না।

বিশেষণ

ফরাসি বিশেষণগুলি সাধারণত বিশেষ্যের পরে বসে এবং বিশেষ্যের লিঙ্গ ও বচনের সাথে সাযুজ্য রেখে পরিবর্তিত হয়। যেমন - une voiture blanche "একটি সাদা গাড়ি"

সর্বনাম

ফরাসি সর্বনামগুলি পুরুষ, লিঙ্গ ও বচনের জন্য চিহ্নিত। এছাড়া বাক্যে এদের ভূমিকা (কর্তা, মুখ্য কর্ম, গৌণ কর্ম) অনুযায়ী এগুলিতে বিভক্তি যুক্ত হয়। ফরাসিতে দ্বিতীয় পুরুষের সর্বনামে নৈকট্যসূচক tu এবং সম্ভ্রমসূচক vous-এর মধ্যে পার্থক্য করা হয়।

নির্দেশক পদ

ফরাসিতে নির্দিষ্টতা ও অনির্দিষ্টতা নির্দেশক সংকেত (article) ব্যবহৃত হয়, যেগুলি বিশেষ্যের লিঙ্গ ও বচনের সাথে সাযুজ্য রক্ষা করে।

ক্রিয়া

ফরাসি ক্রিয়াগুলির বেশির ভাগ তিনটি নিয়মিত শ্রেণীতে পড়ে। তবে অনেক অনিয়মিত ক্রিয়াও আছে। ফরাসি ক্রিয়াগুলি পুরুষ ও বচনের জন্য চিহ্নিত। ক্রিয়ার চারটি সরল কাল ও পাঁচটি যৌগিক কাল আছে।Être "হওয়া" কিংবা avoir "থাকা" ক্রিয়ার সাহায্য নিয়ে যৌগিক কালগুলি গঠন করা হয়। ক্রিয়াগুলির চারটি ভাব (mood) আছে: নির্দেশক ভাব, অনুজ্ঞাবাচক ভাব, অভিপ্রায়ার্থক ভাব ও সাপেক্ষ ভাব। আরও আছে দুইটি বাচ্য: কর্তৃবাচ্য ও কর্মবাচ্য। কর্মবাচ্য "être"-কে সহায়িকা ক্রিয়া হিসেবে ব্যবহার করে গঠন করা হয়। ফরাসি নঞকরণ দুইটি অংশ নিয়ে সম্পন্ন হয়, যেমন - Je ne sais pas "আমি জানি না।" এখানে ne সামগ্রিকভাবে নঞর্থকতা নির্দেশ করছে এবং pas নির্দেশ করছে নঞর্থকতার ধরন।

পদক্রম

যৌগিক ক্রিয়া, কর্ম, ক্রিয়াবিশেষণীয় সর্বনাম, উৎক্রম (inversion), অনুজ্ঞা, ক্রিয়াবিশেষণ, ও নঞর্থক গঠনগুলির মধ্যকার আন্তঃসম্পর্কের কারণে ফরাসি ভাষার পদক্রম বেশ জটিল।

This article is from Wikipedia. All text is available under the terms of the GNU Free Documentation License.


Giant Panda

Mercedes Car
James Bond Guide
This site monitored by SitePinger.net