*All data excludes Western Sahara, much of which is under Moroccan de facto administrative control.
1
French is equally used as an administrative language though not on an official basis. Moroccan Arabic, an Arabic vernacular is the most common native language. Amazigh is also widely spoken.
মরোক্কো (المغرب আল্মাগ়্রিব্) বা মরোক্কো রাজ্য (আরবি ভাষা: المملكة المغربية আল্মাম্লাকাল্মাগ়্রিবিয়্যা, বার্বার ভাষা: Tageldit n Lmeghrib ত্যাগেল্দিৎ ন্ ল্মেগ়্রিব্), উত্তর আফ্রিকার একটি রাষ্ট্র। এর রাজধানীর নাম রাবাত। দেশটি আটলান্টিক মহাসাগর এর তীরবর্তী এবং উত্তরে ভূমধ্যসাগরের জিব্রাল্টার প্রণালী পর্যন্ত বিস্তৃত। মরোক্কোর পূর্বে আলজেরিয়া, উত্তরে ভূমধ্যসাগর ও স্পেন, এবং পশ্চিমে আটলান্টিক মহাসাগর। দক্ষিণ দিকের সীমানাটি বিতর্কিত, মরোক্কো পশ্চিম সাহারা এলাকার মালিকানা দাবী করে, এবং ১৯৭৫ খ্রীস্টাব্দ থেকে ঐ অঞ্চলের অধিকাংশ এলাকা দখলে রেখেছে।
মরোক্কোর আরবি নামের অর্থ "পশ্চিমের রাজ্য"। ঐতিহাসিক ভাবে এই অঞ্চলটি আল্মাগ়্রেব্ আল'আক্ব্সা বা "দূরতম পশ্চিম" নামে পরিচিত ছিল। অন্যান্য ভাষায় প্রচলিত মরোক্কো নামটি এসেছে দেশটির পূর্বের রাজধানী মারাক্কেশ হতে, বার্বার ভাষায় যার অর্থ স্রষ্টার দেশ