|
|
মাইক্রোসফট কর্পোরেশন একটি কম্পিউটার প্রযুক্তি কর্পোরেশন। এটি বিভিন্ন কম্পিউটার ডিভাইসের জন্য সফটওয়্যার তৈরি, লাইসেন্স দেওয়া এবং পৃষ্টপোষকতা করে থাকে। এটির সদর দপ্তর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের রেডমন্ড শহরে অবস্থিত। এদের সবচেয়ে জনপ্রিয় সফটওয়্যারগুলো হল মাইক্রোসফট উইন্ডোজ অপারেটিং সিস্টেম এবং মাইক্রোসফট অফিস। ডেভেলপারদের জন্য মাইক্রোসফ্ট ভিজুয়াল স্টুডিও এবং মাইক্রোসফ্ট এস্কিউএল্ সার্ভার বেশ জনপ্রিয়। এদের প্রত্যেকটি সফটওয়ারই ডেস্কটপ কম্পিউটার বাজারে প্রায় সর্বব্যাপী বিস্তার লাভ করেছে। এছাড়াও মাইক্রোসফট এমএসএনবিসি কেবল টেলিভিশন নেটওয়ার্ক, এমএসএন ইন্টারনেট পোর্টাল, মাইক্রোসফট এনকার্টা মালটিমিডিয়া বিশ্বকোষের মালিক। মাইক্রোসফট কম্পিউটার হার্ডওয়ার যেমন মাইক্রোসফট মাউস এবং হোম এন্টারটেইনমেন্ট যেমন এক্সবক্স, এক্সবক্স ৩৬০ এবং মাইক্রোসফ্ট মিডিয়ারুম সেট-টপ্ বক্স প্রস্তুতকারী প্রতিষ্ঠান।
|