রাশিয়া (রুশ ভাষায়: Россия রসিয়াআ-ধ্ব-ব: [rʌ'sʲi.jə]) পূর্ব ইউরোপ ও উত্তর এশিয়ায় অবস্থিত একটি রাষ্ট্র। আয়তনের দিক থেকে এটি পৃথিবীর সর্ববৃহৎ রাষ্ট্র। ২০০৩ সালে দেশটির জনসংখ্যা ছিল ১৪ কোটি ৪৫ লক্ষের কিছু বেশি। দেশটির সরকারী নাম রুশ ফেডারেশন (রুশ: Российская Федерация রসিস্কায়া ফিদিরাৎসিয়া আইপিএ: rʌ'sʲi.skə.jə fʲɪ.dʲɪ'ra.ʦɪ.jə)।
রাশিয়া বর্তমানে একটি গণতান্ত্রিক রাষ্ট্র। দেশটিতে সরাসরি ভোটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচন করা হয়। দেশের বেশিরভাগ জনগণ রুশ ভাষায় কথা বলে। দেশটির রাজধানী মস্কো। দেশের দ্বিতীয় বৃহত্তম শহর সেন্ট পিটার্সবার্গ (সাংক্ত পেতেরবুর্গ), যা সোভিয়েত শাসনামলে লেলিনগ্রাদ নামে পরিচিত ছিল।
১৯২২ থেকে ১৯৯১ পর্যন্ত রাশিয়া ছিল সোভিয়েত ইউনিয়নের সবচেয়ে বড় রাষ্ট্র। সে সময় অনেকে রাশিয়াকে সোভিয়েত ইউনিয়ন নামে চিনলেও আসলে রাশিয়া ছিল সোভিয়েত ইউনিয়নের ১৫টি অংশের একটি। সোভিয়েত ইউনিয়নের প্রতিষ্ঠার পূর্বে রাশিয়ায় রাজতন্ত্র প্রচলিত ছিল। রাশিয়ার রাজপ্রধানকে জার (tsar বা czar) বলা হত।
খ্রিস্টধর্ম রাশিয়ার প্রধান ধর্ম। রাশিয়ান খ্রিস্টানদের নিজস্ব গির্জা রয়েছে যা রুশ অর্থোডক্স চার্চ নামে পরিচিত।
টীকা: (১) কিছু অংশ এশিয়াতে অবস্থিত; (২) সম্পূর্ণভাবেই এশিয়াতে অবস্থিত, কিন্তু সামাজিক ও রাজনৈতিকভাবে ইউরোপের সাথে যুক্ত; (৩) সম্পূর্ণভাবে উত্তর আমেরিকাতে অবস্থিত, কিন্তু সামাজিক ও রাজনৈতিকভাবে ইউরোপের সাথে যুক্ত; (৪) শুধু তুরস্কই এই দেশটিকে স্বীকৃতি দিয়েছে।