লাতিন আমেরিকা বলতে উত্তর ও দক্ষিণ আমেরিকা মহাদেশের এমন অঞ্চলগুলোকে বুঝায় যেখানকার জনগণ লাতিন ভাষা থেকে উদ্ভূত রোমান্স ভাষাসমূহের মাধ্যমে কথা বলে। এ ধরণের রোমান্স ভাষা বলতে মূলত স্পেনীয় এবং পর্তুগীজ ভাষাকে বুঝায়। এই অঞ্চলটির একপাশে রয়েছে অ্যাংলো-আমেরিকা অঞ্চল যেখানকার মানুষ মূলত ইংরেজি ভাষায় কথা বলে।