সাঁউ পাউলু (পর্তুগিজ ভাষায়: São Paulo ; আ-ধ্ব-ব: [sɐ̃ʊ̯̃ ˈpaʊ̯lʊ]) জনসংখ্যার বিচারে ব্রাজিলের বৃহত্তম শহর। একই সাথে এটি দক্ষিণ আমেরিকা ও দক্ষিণ গোলার্ধের বৃহত্তম শহর। শহরটি ব্রাজিলের দক্ষিণ-পূর্ব অংশে সাঁউ পাউলু প্রদেশে অবস্থিত। এটি ব্রাজিলের সবচেয়ে সম্পদশালী শহর। সাঁউ পাউলু হল সাধু পলের পর্তুগিজ নাম। আশেপাশের শহরতলী নিয়ে গঠিত বৃহত্তর সাঁউ পাউলু নগরীতে প্রায় ২ কোটি লোক বাস করেন।
সাঁউ পাউলু শহরের অধিবাসীদেরকে পাউলিস্তানু ডাকা হয়।