সোভিয়েত ইউনিয়ন

Article on other languages:

del.icio.us del.icio.us
Digg Digg
Furl Furl
Reddit Reddit
Rojo Rojo
Add to OnlyWire
প্রাক্তন সোভিয়েত ইউনিয়নের মানচিত্র
প্রাক্তন সোভিয়েত ইউনিয়নের মানচিত্র

সোভিয়েত সমাজতান্ত্রিক প্রজাতন্ত্রের ঐক্য (Союз Советских Социалистических Республик সয়ুজ়্‌ সভ়িয়েৎ‌স্কিখ়্‌ সৎসিয়ালিস্তিচেস্কিখ়্‌ রিস্পুব্লিক্‌) বা সোভিয়েত ইউনিয়ন ছিল একটি সাম্যবাদী বা কমিউনিস্ট রাষ্ট্র, যার অস্তিত্ব ছিল ১৯২২ সাল হতে ১৯৯১ সাল পর্যন্ত। ১৯৪৫ সাল হতে ১৯৯১ সালে ভেঙে যাবার আগে পর্যন্ত সোভিয়েত ইউনিয়ন মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে একমাত্র প্রতিদ্বন্দী পরাশক্তি হিসেবে ঠাণ্ডা লড়াইয়ে লিপ্ত ছিল। রুশ সাম্রাজ্যের পতন হয় ১৯১৭ সালের রুশ বিপ্লবের মাধ্যমে। এই বিপ্লব সারা বিশ্বে সমাজতান্ত্রিক বিপ্লব হিসেবে পরিচিত ছিল। যার ফলশ্রুতিতে তাত্ত্বিক দর্শনের ভিত্তির বাস্তব সমাজতান্ত্রিক রাষ্ট্র সোভিয়েত ইউনিয়ন এর সৃষ্টি হয় ১৯১৮ সালে। ১৯১৮ হতে ১৯২০ সাল পর্যন্ত গৃহযুদ্ধের কবলে পড়ে সোভিয়েত ইউনিয়ন।

ভৌগলিক পরিসীমায় রাশিয়া সাম্রাজ্যের পরবর্তী সোভিয়েত ইউনিয়ন বিভিন্ন সময়ে পরিবর্তিত হয়েছে। তবে সর্বশেষ বৃদ্ধির পর সোভিয়েত ইউনিয়নের ব্যাপ্তি দাঁড়ায় বাল্টিক রাষ্ট্রসমূহ, পূর্ব পোল্যান্ড ও বেসার্বিয়া পর্যন্ত। এ অবস্থা ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে পর্যন্ত। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পোল্যান্ড ও ফিনল্যান্ডকে সোভিয়েত ইউনিয়ন হতে বিচ্ছিন্ন করা হয়।

সোভিয়েত প্রজাতন্ত্র সমূহ

সোভিয়েত ইউনিয়ন ঠাণ্ডা লড়াইয়ের যুগে পৃথিবীর কমিউনিস্ট রাষ্ট্রগুলোর মডেল হিসেবে দাঁড়িয়ে যায়। মূলতঃ চারটি প্রজাতন্ত্র হতে সোভিয়েত ইউনিয়নের উৎপত্তি হলেও ১৯৫৬ হতে ১৯৯১ সালে ভেঙে যাবার আগে পর্যন্ত এই ইউনিয়নের প্রজাতন্ত্রের সংখ্যা দাঁড়িয়েছিল ১৫ টিতে। এগুলো ছিলো -

  • ১। আর্মেনিয়া প্রজাতন্ত্র
  • ২। আজারবাইজান প্রজাতন্ত্র
  • ৩। বেলারুশ প্রজাতন্ত্র
  • ৪। এস্টোনিয়া প্রজাতন্ত্র
  • ৫। জর্জিয়া প্রজাতন্ত্র
  • ৬। কাজাখস্তান প্রজাতন্ত্র
  • ৭। কিরগিযস্তান প্রজাতন্ত্র
  • ৮। লাটভিয়া প্রজাতন্ত্র
  • ৯। লিথুয়ানিয়া প্রজাতন্ত্র
  • ১০। মলদোভিয়া প্রজাতন্ত্র
  • ১১। রাশিয়া প্রজাতন্ত্র
  • ১২। তাজিকিস্তান প্রজাতন্ত্র
  • ১৩। তুর্কমেনিস্তান প্রজাতন্ত্র
  • ১৪। ইউক্রেন প্রজাতন্ত্র ও
  • ১৫। উজবেকিস্তান প্রজাতন্ত্র

কমনওয়েলথ অফ ইন্ডিপেন্ডেন্ট স্টেট্‌স

১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যায় এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ঠাণ্ডা লড়াই বন্ধ হয়ে যায়। এসময় প্রক্তন সোভিয়েত ইউনিয়নের ১৫টি প্রজাতন্ত্রের মধ্যে ১১টি নিজেরা একটি শিথিল কনফেডারেশন সৃষ্টি করে। এর নাম হয় স্বাধীন রাষ্ট্রের কমনওয়েলথ, যেটা ইংরেজী ভাষায় Commonwealth of Independent States বা সি.আই.এস. নামে পরিচিত। তিনটি বাল্টিক রাষ্ট্র লিথুয়ানিয়া, লাতভিয়াএস্টোনিয়া এই কনফেডারেশনে যোগ দেয়নি। সি.আই.এস.-এর মূল সদস্য থাকলেও তা থেকে তুর্কমেনিস্তানকে বর্তমানে সহযোগী সদস্য করা হয়েছে। তিনটি বাল্টিক রাষ্ট্র লিথুনিয়া, লাটভিয়া ও এস্টোনিয়া ২০০৪ সালে ন্যাটোইউরোপীয় ইউনিয়নে যোগ দেয়।

This article is from Wikipedia. All text is available under the terms of the GNU Free Documentation License.


Giant Panda

Mercedes Car
James Bond Guide
This site monitored by SitePinger.net